spot_img

এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ : মির্জা ফখরুল

এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ডেঙ্গুর চেয়েও ভয়াবহ এই সরকার। তাই সবাই মিলে সর্বশক্তি প্রয়োগ করে তাদের পতন নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না। কিন্তু সব ক্ষেত্রে চুরি করতে পারে। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন তিনি। সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ বিএনপি’র এই নেতার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ