spot_img

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিলেন হিরো আলম, যাচ্ছেন টুঙ্গীপাড়ায়

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে গেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নেতাকর্মীদের সঙ্গে ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি।

যাত্রা শুরু করার আগে হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, “হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছি।”

এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, “প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সাথে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ