spot_img
spot_img

গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক প্রধানমন্ত্রীকে ওই হাসপাতালের কেবিনে রাখা হয়েছে।

রাত ১টা ৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন (ফিরোজা) থেকে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে পৌঁছান রাত ১টা ৪০ মিনিটের দিকে।

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ