spot_img
spot_imgspot_img

ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

তিন মাসের মধ্যে দেশে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে নিয়মিত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান। নিয়মিত পরিচ্ছন্নতার চর্চার মাধ্যমে ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার মধ্য দিয়ে একটি পরিবার ও দেশকে সুরক্ষিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ