spot_img
spot_img

তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন করেনি: ইরান

আফগানিস্তানে তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন করেনি বলে দাবি করেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ফেদা হোসেইন মালেকি।

তিনি বলেন, তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠনসহ নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি।

রোববার (১০ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

এদিকে গত শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে শিয়া ধর্মাবলম্বীদের মসজিদে দায়েশ যে ভয়াবহ আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে, তার দায়ও তালেবানকে নিতে হবে বলে দাবি করেন তিনি।

ইরানের এ নেতার মতে, কুন্দুজের বিস্ফোরণ দায়েশ বা অন্য কোনো গোষ্ঠী চালিয়ে থাকতে পারে কিন্তু দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে থাকায় ওই বিস্ফোরণের দায় সরাসরি তালেবানের ওপর বর্তায়।

আফগানিস্তানের বহু জাতিগোষ্ঠী উপেক্ষিত রয়ে গেছে। যেসব রাজনীতিবিদ ও অভিজ্ঞ ব্যক্তিত্বর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে ব্যবহার করা থেকেও তালেবান সরকার বিরত রয়েছে বলে তিনি দাবি করেন ফেদা হোসেইন মালেকি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ