spot_img
spot_img

আগামী মাসেই বাংলাদেশে ভারত থেকে টিকা আসবে: বিক্রম দোরাইস্বামী

ভারত থেকে কেনা টিকা আগামী মাসের মধ্যেই বাংলাদেশে আসতে শুরু করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (১১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

গত শনিবার ভারত থেকে বাংলাদেশে আসা ১০ লাখ টিকার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা বলেছিলাম টিকা দেওয়া শুরু করলে বাংলাদেশ সবার আগে টিকা পাবে। আমরা আমাদের কথা রেখেছি। আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকার চালান আসতে শুরু করবে।

বিক্রম দোরাইস্বামী বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর ভারতে যেতে কোনও কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ