মেডিক্যাল চেকআপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু মেডিক্যাল চেকআপের প্রয়োজন রয়েছে। তাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় তিনি বাসা থেকে বের হবেন।
সূত্র জানায়, সবগুলো চেকাপ করাই এখন প্রাথমিক লক্ষ্য চিকিৎসকদের। এরপর পরীক্ষার রিপোর্ট দেখে তারা সিদ্ধান্ত নেবেন- বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করাতে হবে কিনা।











