spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫০ জন গ্রেফতার

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১১ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আটককৃতদের হেফাজত থেকে ১৫ হাজার ১৯০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ