spot_img
spot_img

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

এনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ।

এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে যান খালেদা জিয়া।

এ প্রসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। এভারকেয়ারে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড উনার সব কিছু পর্যালোচনা করবেন। বোর্ড তাকে দেখবেন, এর পর জানানো হবে ম্যাডামের সর্বশেষ অবস্থা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ