ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভুমিধসের ঘটনায় অন্তত নয়জন মারা গেছে এবং আরও ১১ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) এ তথ্য জানায় কর্তৃপক্ষ।
জানা যায়, ফিলিপাইনজুড়ে প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং ভূমিধস শুরু হয়েছে।
ক্যাগায়ান প্রদেশের তথ্য কর্মকর্তা রোগেলিও সেন্ডিং জানান, ১১ টি পৌরসভা প্লাবিত হয়েছে। মহাসড়ক ও ব্রিজসমূহ তলিয়ে গেছে।
তবে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে।
জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, গ্রীস্মমন্ডলীয় ভয়াবহ ঝড় কমপাসু সোমবার জনবহুল লুজন দ্বীপে তান্ডব চালায়। এরপর এটি দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যায়। ভূমিধসে স্থলবেষ্টিত পার্বত্য প্রদেশ ব্যাংকুয়েটে চারজনের প্রাণহানি ঘটে। ক্যাগায়ানে একজন ডুবে মারা গেছে। লুজনে আরও সাতজন নিখোঁজ রয়েছে।
এছাড়া পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপে তীব্র ঝড়ে চারজন মারা গেছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছে।











