গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৮০০ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।
বুধবার (১২ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য এ খবর জানানো হয়েছে।
এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৪৫৮ জনে।











