spot_img
spot_img

আগামী এক মাসের মধ্যে লোডশেডিং ঠিক হয়ে যাবে : তথ্যমন্ত্রী

আগামী এক মাসের মধ্যে লোডশেডিং ঠিক হয়ে যাবে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বৈশ্বিক সমস্যার কারণে শুধু বাংলাদেশ লোডশেডিংয়ের কবলে নয়, বিশ্বের বহু দেশে আমাদের দেশের তুলনায় লোডশেডিং বেশি হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। সরকার লোডশেডিং থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে লোডশেডিং ঠিক হয়ে যাবে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ