spot_img
spot_img

রমজান ঘিরে এখনই সক্রিয় ব্যবসায়ী সিন্ডিকেট, অভিযোগ ক্যাব সভাপতির

আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকেই ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে রমজানে ভোক্তাদের আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভেজাল খাদ্য, ওষুধের উচ্চমূল্য, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এই পরিস্থিতিতে ভোক্তাদের স্বস্তি ফেরাতে সিন্ডিকেট ভেঙে বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করতে সরকারকে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ