গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৫৭৩ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ৮১ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ২৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ১৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১১৮ জন মারা গেছেন।











