spot_img
spot_img

আল-আমিন সংস্থার তাফসিরুল কুরআন মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের দীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আগামী (২৩, ২৪ ও ২৫ নভেম্বর) অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বা’দ মাগরিব হাটহাজারী পৌরসভাস্থ মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ’র জামে মসজিদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, আল-আমিন সংস্থার তাফসীর মাহফিল অন্যান্য আঞ্চলিক মাহফিলের মতো নয়। এটার পরিচিতি, পরিধি ও আয়োজন অনেক ব্যাপক ও ব্যয়বহুল। উত্তর চট্টগ্রামে এটিই সবচেয়ে বৃহৎ তাফসীর মাহফিল।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর আল-আমিন সংস্থা কর্তৃপক্ষ অত্যন্ত সুচারুভাবে মাহফিল আঞ্জাম দিয়ে আসছে। সংস্থা কর্তৃপক্ষ প্রতি বছরই আশপাশের উপজেলার ধর্মীয় সামাজিক সংগঠনগুলো নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে থাকে। আমরা এ ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমরা সকলের প্রতি অনুরোধ করবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রচারণা ও সহযোগিতার মাধ্যমে তাফসীর মাহফিল সফল করার চেষ্টা করুন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা ওমর কাসেমী, মাওলানা আবু আহমদ, রাউজান নব জাগরন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ, রাউজান আত-তাওহিদ সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. নাছির, নবজাগরণের মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আবু দারদা মাসুম, ফটিকছড়ির ইসলাহুল উম্মাহর সাধারণ সম্পাদক মাওলানা সালামত উল্লাহ, মাওলানা এরশাদুল আলম মাসুদ, মাওলানা আবদুল খালেক, হাটহাজারী দোকানদার বাজার ব্যবসায়ী সভাপতি হাজী শাহআলম, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল, কামালপাড়া যুব সংঘের সভাপতি নাছির উদ্দীন, উত্তর মাদার্শা ইসলামী গণপাঠাগারের সভাপতি ডা. মীর ইসমাইল, হাটহাজারী পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. সালাদ্দীন, হাটহাজারী কাচারী রোড বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, আমীর এরশাদ প্লাজার মো. শোয়াইব, মহিউদ্দীন প্রমুখ।

এ ছাড়াও মতবিনিময় সভায় রাউজান থেকে ১০টি, ফটিকছড়ি থেকে ৫টি, রাঙ্গুনিয়া থেকে ৫টির অধিক সংগঠনের প্রতিনিধি এবং হাটহাজারী থেকে প্রায় ২০-২৫ সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ