spot_img
spot_img

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা শারমিন

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল ও প্রধান বিরোধী দল সবাই দায় এড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন।

তিনি বলেন, জুলাইয়ের সমন্বয়ক বলে আওয়ামী সন্ত্রাসীরা নুসরাতের বাড়ি পুড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা নুসরাতের বাড়ি পুড়িয়েছে সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার জন্য নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক বলে এবং নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের জন্যই ত্রাস এমন ভাবলে ভুল হবে।

তিনি বলেন, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল, প্রধান বিরোধীদল সবাই হাত মুছে ফেলেছে।

তিনি আরও বলেন, জুলাই রক্ষায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের নির্বাচন থেকে পাওয়া সংসদের প্রয়োজনীয়তা বা কার্যকারিতা আছে কি না, তা এখন প্রমাণ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ