spot_img
spot_img

সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে সহায়ক ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংবাদ পোর্টালের ভিউ ও পাঠকপ্রিয়তা বাড়াতে মানসম্মত সাংবাদিকতা এবং কনটেন্টের গুণগত মান বজায় রাখা জরুরি। গণমাধ্যমের মান ধরে রাখতে পেশাদার ও দক্ষ সাংবাদিক যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ সময় গণমাধ্যমকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব লিখিতভাবে জমা দিলে মন্ত্রণালয়ের পক্ষে সেগুলো নিয়ে আলোচনা করা সহজ হবে। অনলাইন পোর্টালের বিজ্ঞাপন এবং টেলিভিশন ও পোর্টালের অডিটসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।

তিনি আরও জানান, সাংবাদিক সংগঠনের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদেরও পর্যায়ক্রমে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে সবার মতামতের ভিত্তিতে আলোচনা করেই নীতিমালা প্রণয়ন করা হবে।

সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা ও নীতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, মূলনীতি থাকবে একটিই, ‘সবার আগে বাংলাদেশ’।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ