spot_img

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যায়।

মারা যাওয়া দুজনই পাবনা জেলার বাসিন্দা। এদের একজন নারী ও অন্যজন পুরুষ। দুজনেরই বয়স ৬১ বছরের ওপরে। করোনা উপসর্গ নিয়ে একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে এবং অন্যজন ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ