spot_img

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র তাপস

স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি জানান, ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দিলে বৃহস্পতিবার তার রেজাল্ট পজিটিভ আসে। এছাড়া গত রোববার তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। সেই সঙ্গে মেয়রের গ্যানম্যানও করোনায় আক্রান্ত।

শেখ ফজলে নুর তাপস ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পর একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ