বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আজকের কার্যক্রম শুরু হয়।

ইজতেমার মুরুব্বী শহিদুল ইসলাম জানান, রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এই তিনদিন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।

এদিকে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশে যোগ দিতে তুরাগ তীরে এসেছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ফুটপাত, খালি জায়গা ও রাস্তার পাশেই দলে দলে অবস্থান নিয়েছে।

একইভাবে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। তিন দিন বয়ান শেষে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ