বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে : বুলু

বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিদ্যুতের যে দাম বৃদ্ধি করা হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক মানববন্ধনের তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের আদেশে প্রতিবাদে গণতন্ত্র ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।

বরকত উল্লাহ বুলু বলেন, দাম প্রত্যাহার করা না হলে সমস্ত জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বিদ্যুতের বিল বন্ধ করে দেয়ারও হুশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, আজ ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, জাতিসঙ্ঘ, আমেরিকা থেকে বলা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশের ভোটের অধিকার নেই। বাংলাদেশের মানুষকে বাঁচতে হলে তাদের ভোটের অধিকার দিতে হবে, ডিজিটাল কালাকানুন আইন প্রত্যাহার করতে হবে।

রংপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভোট চোরদের আর দেখতে চায় না। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এই কারণে মামলা দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। মানুষ দেখতে চায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ