spot_img

গাড়িচাপায় নারীকে টেনে-হিঁচড়ে নেয়া ঢাবির সাবেক শিক্ষক কারাগারে মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রাইভেটকারে আটকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া রুবিনা আক্তারের মৃত্যুর ঘটনায় আটক ঢাবির সাবেক শিক্ষক আজহার ওরফে জাফর শাহ মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারারক্ষী মো. আল আমিন জানান, কারাগারে হাজতী হিসেবে বন্দি ছিলেন আজহার জাফর। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ