spot_img
spot_img

গাজ্জায় ৫ দিনে ৭০ শিশুকে হত্যা করলো ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় গত পাঁচ দিনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হামলা করে ৭০ শিশু হত্যা করেছে।

রোববার (১২ জানুয়ারি) ভূখণ্ডটির সিভিল ডিফেন্স সার্ভিস এ তথ্য জানিয়েছে।

শিশুদের বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি। শুধুমাত্র বলেছে, ফিলিস্তিনের গাজ্জা ভূখণ্ডজুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারিয়েছে তারা।

মূলত ১৬ মাসে গড়ানো এই যুদ্ধে গাজার ফিলিস্তিনি শিশুরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গত ৮ জানুয়ারি বলেন, ‘নতুন বছর গাজার শিশুদের জন্য আরও বেশি মৃত্যু ও দুর্ভোগ নিয়ে এসেছে।’

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ