spot_img

মেরিটাইম সেক্টর অর্থনীতির যোগানদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: খালিদ মাহমুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিটাইম সেক্টরে যে প্রকল্প গ্রহণ করেছেন, তাতে এ সেক্টরটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম যোগানদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মেরিন একাডেমিতে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬ ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড’ এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দেখানো পথে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে যতগুলো সংস্থা রয়েছে তার সবগুলোই স্বাধীনভাবে দেশমাতৃকার প্রয়োজনে সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। তারাই ধারবাহিকতায় আপনিই চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছেন। যার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। আপনার নেতৃত্বে আমরা সুনীল অর্থনীতি, এ বঙ্গোপসাগর বিজয় অর্জন করেছি। আপনার নেতৃত্বে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিপিং করপোরেশনকে যে ৬টি জাহাজ দিয়েছেন। সেখানে যার প্রতিটিতে দুজন করে নারী ক্যাডেট সমুদ্রে অবস্থান করছেন। সেখানে বাংলাদেশের নারী সাহসিকতার কথা তুলে ধরছেন। মেরিন একাডেমি নিয়ে যে প্রকল্প নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ