spot_img

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনও প্রক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা পরীক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনও আগ্রহ নেই।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আইন সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। রাজনৈতিক দলের কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ওপর কোনও বাধ্যবাধকতা থাকতে পারে না। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তিনি কথা বলা কতটুকু সমীচিন হবে সেটা ভেবে দেখা উচিত।

মির্জা ফখরুল বলেন, ইসির ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতাসহ সব দায় আওয়ামী লীগের। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনোভাবে এই দায় তারা এড়াতে পারেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ