spot_img
spot_img

যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আ. লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে আওয়ামী লীগ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইয়াজউদ্দিনের মতো ইয়েস মার্কা রাষ্ট্রপতি আমরা মনোনীত করিনি। স্বাধীনতার স্বপক্ষের যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করেছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, আমরা চাই বিএনপি আসুক। প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। সেই নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ