পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ বলেছেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভাই বোনদের ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে পাকিস্তান।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) একটি বৈঠকের পর তিনি এ বিষয়ে জানান।
তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রতিষ্ঠিত তহবিল থেকে অর্থ সিরিয়ার ক্ষতিগ্রস্তদের
সহায়তার জন্যও ব্যবহার করা হবে।
উল্লেখ্য; ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ২১ টনের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান।
সূত্র: পিও











