spot_img
spot_img

আয়নাঘরের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করতে হবে : খেলাফত মজলিস

আয়নাঘরের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে নেতারা এ দাবি জানান।

বৈঠককে নেতারা বলেন, অভ্যুত্থানের ছ’মাস পর হলেও অবশেষে আয়নাঘরে নির্যাতনের রোমহর্ষক কিছু চিত্র জাতিকে দেখানোর জন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। তবে সারাদেশে এখনো অনেক আয়নাঘর অবশিষ্ট রয়েছে, অবিলম্বে সেগুলোও গণমাধ্যমে প্রদর্শণের আহ্বান জানাচ্ছি।

নেতারা বলেন, হাজার হাজার নিরপরাধ ছাত্র-জনতাকে হত্যা ও পঙ্গু করে এখনো খুনীরা দাম্ভিকতা প্রদর্শণ করে যাচ্ছে। এদের অনুশোচনার লেশমাত্র নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি এখনো বন্ধ হয়নি। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

নেতারা আরও বলেন, ফ্যাসিস্টদের পুনর্বাসনকারীদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। ফ্যাসিবাদ বিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে আমাদেরকে জাতীয় ঐক্যে গড়ে তুলতে হবে।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্ব বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ, আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, জিল্লুর রহমান, আলহাজ¦ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ