ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ৫০ হাজারের অধিক ভোটে পরাজিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট। ফলে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৩৪।











