ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পেতে যাচ্ছে বলে উল্লেখ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ না করার নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। সালেহ শিবলী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। একই সঙ্গে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।











