শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গাজীপুর-৩: ধানের শীষের রফিকুল নির্বাচিত; রিক্সার এহসানও পেয়েছেন লাখের বেশি ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এহসানুল হক রিক্সা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৫৫টি এবং না ভোট পড়েছে ৮০ হাজার ২৬৬টি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ