বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছে, তখনই অত্যন্ত সচেতনভাবেমুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাসকে বিকৃত করেছে। মাত্র একটি ফেয়ার তারা বলতে চেয়েছেন। পুরা স্বাধীনতার জন্য একটি পরিবার, একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল কৃতিত্বের দাবিদার। এটা সত্য নয়।
শনিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফ্রি চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতারণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইতিহাসের অংশ, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় কমিটির সদস্য মীর্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সদস্য সচিব আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা ও চিকিৎসাসেবা কমিটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি সদস্য সচিব ডা. হারুন আল রশিদসহ প্রমুখ।











