spot_img

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

রবিবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৩ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১২ হাজার ৩৬৬ টি নমুনা পরীক্ষায় ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ