spot_img

ভিন্ন চেহারায় একদলীয় শাসনব্যবস্থা রাখতে চায় আ.লীগ : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মধ্যে এখন একদলীয় শাসনব্যবস্থা বিষয় কাজ করছে। ১৯৭৫ সালে তারা বাকশাল করেছিল, আবারও তারা ভিন্ন চেহারায় ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসনব্যবস্থা চালু রাখতে চায়।

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ এক কথায় বলবে; রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমন্বয়হীনতার অভাব তার একমাত্র সমাধানের উপায় তত্ত্বাবধায়ক সরকার। যার মধ্য দিয়ে সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, দেশে একটি স্থায়ীভাবে অবাধ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য। এটা সবার অংশীদারত্বে নির্বাচন করার ব্যবস্থা। তাদের মধ্যে এখন একদলীয় শাসনব্যবস্থা বিষয় কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের ইন্ধনে আন্দোলনকে দমাতেই সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। পঞ্চগড়ের ঘটনায় এ সরকার প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত।

গণতান্ত্রিক আন্দোলন, ভোটের অধিকার ও নিরপেক্ষ সরকারসহ এ সরকারের পদত্যাগের দাবি করায় তারা অপপ্রচার চালাচ্ছেন বলে জানান বিএনপির মহাসচিব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ