spot_img

শেখ হাসিনা সাচ্চা মুসলমান; কখনো শুনি নাই তিনি রোজা রাখেননি: খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা কখনো নামাজ কাজা করেননি। কখনো শুনি নাই কোনো কারণে তিনি রোজা রাখেননি। শেখ হাসিনা সাচ্চা মুসলমান। যারা ঈমানদার তারা বেঈমানের কথার উত্তর দিতে যায় না। প্রধানমন্ত্রী ঈমানদার বলেই মহান আল্লাহ তার ওপর আস্থা রেখেছেন। তার মাধ্যমে দেশে এত উন্নয়ন হচ্ছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের আরিচা ঘাটে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক শেখ হাসিনা। কোভিডের সময় তিনি তা প্রমাণ করেছেন। জীবন এবং জীবিকার যে দর্শন তা পৃথিবীর কেউ দিতে পারে নাই। দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা। আমরা সেই দর্শনে বিশ্বাস করি।

তিনি বলেন, আমাদের পোশাক খাতসহ অর্থনীতির ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামী ১০-১৫ বছরের মধ্যে দেখা যাবে বিশ্বের ৮০ ভাগ মানুষের গায়ে মেইড ইন বাংলাদেশ থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ