spot_img
spot_img

নকলের রূপ পাল্টেছে, এখন ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকলের রূপ পাল্টেছে, এখন ডিজিটাল পদ্ধতিতে নকল হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি সারাদেশে ঘুরে মতবিনিময় করছেন। তাঁর এই মতবিনিময়ে অনেকেই ব্যথিত-দুঃখিত, আবার অনেকেই উৎসাহিত। তবে এমপিরা আন্তরিক। আজকের ছাত্র-ছাত্রীরা নকল করলে সেটি আপনাদের দুর্বলতা। করোনার মতো নকলের রূপ পাল্টেছে। এখন ডিজিটাল পদ্ধতিতে নকল হচ্ছে। সমস্যা আমাদের মানসিকতায়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০ বছর আগে যশোরে এসেছিলেন। তখন দুই ট্রাক গাইড উদ্ধার করেছিলেন। এখন হয়তো ২০ ট্রাক গাইড উদ্ধার করতে পারবেন। পরিবর্তন হয়েছে এটুকুই।

তিনি আরও বলেন, মুসলিম একাডেমি ভবনকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। যারা এগুলোকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে, সেগুলো অপসারণে সংসদে ৭১ বিধিতে নোটিশ দেবেন এমপিরা।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ