spot_img
spot_img

স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে : শিশির মনির

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, গুম ও মানবাধিকার কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের যে ব্যাখ্যা সরকার দিয়েছে, তা আইনগতভাবে সঠিক নয়। একটি বৈধ আইন বাস্তবায়ন না হলে তার দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তায়। আমরা আশা করি, সরকার এটি বাস্তবায়ন করবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপের বক্তব্যের প্রেক্ষিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুম (Enforced Disappearance) ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’র একটি অংশ, যা বিচারযোগ্য হতে হলে ‘ওয়াইডস্প্রেড’ ও ‘সিস্টেমেটিক’ হতে হয়। কিন্তু কোনো ব্যক্তিকে আলাদাভাবে গুম করার ঘটনা এই আইনের আওতায় পড়ে না। ফলে গুম অধ্যাদেশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংজ্ঞা এক নয়, এটি স্পষ্ট।

মানবাধিকার কমিশনের কমিশনারদের পদত্যাগের পর দেওয়া খোলা চিঠির উদ্ধৃতি দিয়ে শিশির মনির বলেন, সেখানে এক ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে আইনটিকে ল্যাপস করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গুম অধ্যাদেশের ২৮ ধারায় পদ্ধতিগত গুমের বিষয়টি উল্লেখ রয়েছে।

তদন্ত সংক্রান্ত আইনমন্ত্রীর তোলা প্রশ্নের বিষয়ে তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন আইনের ২৮ ও ১৬ ধারার ১৬(ঞ) ও (চ) উপধারায় বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে কী হবে, জরিমানা কী হবে এবং কীভাবে আদালত জরিমানা আদায় করবে, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অথচ আইনমন্ত্রী বলছেন, আইনে এসব নেই।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ