spot_img
spot_img

ইরান সকালে ফোন করেছে, তারা একটি চুক্তিতে যেতে চায়: ট্রাম্পের দাবি

ইরান সকালে ফোন করেছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরান সকালে ফোন করেছে’ এবং ‘তারা একটি চুক্তিতে যেতে চায়। তবে এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে ট্রাম্পের এমন দাবির কথা জানায় সংবাদমাধ্যম রয়টার্স।

ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়। তবে এমন কোনো চুক্তিতে তিনি যাবেন না, যেখানে তেহরানকে পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যুতে আলোচনা অচলাবস্থায় পড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ‘অবরোধ’ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না। কোনো একটি দেশ বিশ্বকে ব্ল্যাকমেইল করবে বা চাপে ফেলবে, এটি আমরা হতে দিতে পারি না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ