spot_img
spot_img

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ মারা গেছেন

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শুক্রবার (১৩ মে) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম।

সংবাদ সংস্থাটি টুইটারবার্তায় জানায়, প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় প্রেসিডেন্টের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ৪০ দিনের সরকারি শোক পালন করা হবে। এছাড়া মন্ত্রণালয়সমূহ এবং ফেডারেল ও স্থানীয় পর্যায়ের সরকারি-বেসরকারি অফিস-আদালত তিন দিন বন্ধ থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ