spot_img

রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি

বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে করছে বিএনপি।

আজ শনিবার (১৩ মে) দুপুর দুইটার আগে থেকেই সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আশপাশ এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে। দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা।

দুপুরের আগেই রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টনে জড়ো হয় নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ