আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়া আহত হয়েছে আরো তিন ফিলিস্তিনি। এদিকে, অবরুদ্ধ গাজায় ধারাবাহিকভাবে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে বালাটা শরণার্থী ক্যাম্পে শনিবার হামলা চালিয়েছে ইসরাইলী বাহিনী।
নিহত দুই ফিলিস্তিনি হলেন, ওয়াসিম ইউসেফ আল-আরাজ (১৯) ও সাঈদ জিহাদ শাকার মাশাহ (৩২)। তাদেরকে মাথায় গুলি করা হয়। আহতদের একজন ৫০ বছর বয়সী নারী। তাকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে।
সূত্র : আলজাজিরা











