spot_img
spot_img

ভারতে মুসলিমদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

বুধবার (১৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মুফতী আলী আজম, মুফতী কামাল উদ্দিন কাসেমী ও মুফতি তানভীর সিরাজী।

এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ