spot_img
spot_img

পশ্চিমবঙ্গের খয়রাশোলে বিজেপির সহ-সভাপতিকে পিটিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের খয়রাশোলে বিজেপির বুথ সহ-সভাপতি মিঠুন বাগদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১২ জুন) সন্ধ্যায় খয়রাশোল থানার নবসন গ্রামে তাকে খুন করে দুর্বৃত্তরা।

নিহত মিঠুন বাগদী বীরভূমের খয়রাশোল গ্রামীণ-এ মন্ডলের বিজেপির সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি পাষুণ্ডী অঞ্চলের নবসন গ্রামে।

জানা যায়, বেশ কিছুদিন আগে ওই এলাকায় মিঠুনের মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয় একজনের। তার নামে অভিযোগও দায়ের করা হয়েছিল। গতকালই জামিন পাওয়ার পর তিনি গ্রামে ফিরে আসেন। পরে সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ব্যাক্তিরা তাকে পিটিয়ে মেরে ফেলে বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত আক্রোশ বলেই আমরা জানতে পারছি। এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক কারণ উঠে আসেনি। তবে আমরা সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত চালাচ্ছি।

সূত্র: আজকাল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ