ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত।
গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়।
কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।
কুয়েতি সংবাদমাধ্যম আল রাইয়ের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।











