spot_img
spot_img

হেফাজতের ঢাকা মহানগর কমিটি গঠন; মাওলানা সুবহানী সভাপতি ও মুফতী আজহারী সেক্রেটারি

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানীকে ও জেনারেল সেক্রেটারি করা হয়েছে মুফতী কেফায়েতুল্লাহ আজহারীকে। এছাড়াও কমিটির উপদেষ্টা করা হয়েছে মুহিউদ্দীন রব্বানী ও মাওলানা জহুরুল ইসলামকে।

আজ সোমবার (১৩ জুন) খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

ঢাকা মহানগর কমিটিতে আরো যারা আছেন, যুগ্মসচিব মাওলানা আনিসুর রহমান ও মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, সদস্য মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নুর ও মাওলানা সানাহুল্লাহ হাফেজ্জী।

বৈঠকে কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব মাওলানা আবদুল আওয়ালকে নায়েবে আমীর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়ার মুহতামিম মাওলানা তানভিরুল হক সিরাজীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়াও সাইয়েদ মাহফুজ খন্দকারকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিভাগের সমন্বয়ক করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহিয়া, নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নায়েবে আমীর মাওলানা মোবারকউল্লাহ, নায়েবে আমীর মাওলানা আবদুল আওয়াল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, অর্থ সম্পাদক মুফতী মুহাম্মদ আলী, দাওয়া সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা হারুন আজিজ নদভী, সহ প্রচার সম্পাদক মুফতী জামাল উদ্দীন মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ