spot_img
spot_img

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি; নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের তলব

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি করা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ।

আজ সোমবার (১৩ জুন) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নূপুর শর্মাকে তলবের কথা জানায় কলকাতা পুলিশ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহাইল নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। পূর্ব মেদীনিপুরের কাঁথি থানায় মামলা করেন তৃণমূল নেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ