শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিএনপির প্রেস উইং সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. এ জেড এম জাহিদ হোসেন গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপরই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।











