spot_img
spot_img

সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী।

সোমবার (১২ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়। এতে বলা হয়, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৭ হাজার ৫৫৪ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ