spot_img
spot_img

আটকেপড়া ৬৮৫ হজযাত্রী সৌদি পৌঁছেছেন: হাব সভাপতি

ভিসা জটিলতায় আটকেপড়া ৮২৩ জন হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৬৮৫ জনকে সৌদি আরবে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার (১৪ জুন) আরও ১৩৮ জনকে পাঠানো হবে।

মঙ্গলবার (১৩ জুন) সকালে রাজধানীতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। তারা সবাই মক্কায় মারা গেছেন। সবশেষ ১১ জুন মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল মান্নান (৫৯)।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ