spot_img

চীন সফরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের বিষয়ে আলোচনার জন্য আজ বেইজিং পৌঁছেছেন। বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় অর্থনীতির দেশ চীনে এটি মাহমুদ আব্বাসের পঞ্চম সরকারি সফর। এখানে তিনি চার দিন অবস্থান করবেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা আল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, “আশা করা হচ্ছে এ সফরে মাহমুদ আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে একটি বৈঠক করবেন। এ বৈঠকে ফিলিস্তিনের উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতামত আদান-প্রদান হতে পারে।”

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দেখা করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গত সপ্তাহে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, “তিনি চীনা জনগনের একজন ভালো ও পুরনো বন্ধু।”

তিনি আরো বলেন, “চীন সবসময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার আদায়ের বিষয়টি সমর্থন করে।”

উল্লেখ্য; সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, বেইজিং মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। গত মার্চ মাসে প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মূল ভূমিকা পালন করেছিল দেশটি। এছাড়াও গত ফেব্রুয়ারিতে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি বেইজিং সফর করেন। প্রায় ৩০ বছর পর এই প্রথম কোন ইরানি নেতার চীন সফর ছিল এটি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ